কাতারের দৈনিক আল শার্গ্বের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যদেশ বিশেষকরে কূয়েত, বাহরাইন, সৌদিআরব, ওমান ও কাতারের যুব প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্যদিয়ে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন ও হাদিস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে মঙ্গলবার পুরস্কার বিতরণ করা হয়েছে। সূত্র জানিয়েছে, গত শুক্রবার থেকে নারী ও পুরুষদের জন্য দুটি পৃথক বিভাগে এই আন্তর্জাতিক কোরআন ও হাদিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এই প্রতিযোগিতায় ১৫ থেকে ২৫ বছর বয়সী যুবক -যুবতীরা ১ম দিনে পবিত্র কোরআনের সুরা ইউনুস ও সুরা হুদের তাজভিদ ও হেফজ প্রতিযোগিতায় এবং দ্বিতীয় দিনে পবিত্র কোরআনের সুরা মারিয়াম, তোহা, আম্বিয়া, হজ্ব ও মুমেনুন এর তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেন।১০ থেকে ১৪ বছর বয়সীরা পবিত্র কোরআনের সূরা রোম ও আনকাবুতের হেফজ প্রতিযোগিতায় অংশ নেন ।এছাড়া উভয় বয়সী প্রতিযোগিতারা হাদিসগ্রন্থ রিয়াদুল সলেহিন থেকে হাদিস প্রতিযোগিতায় অংশ নেন ।এই প্রতিযোগিতায় ১৫ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে কাতারের মোহাম্মদ কাসেম আল কাহতনী, সৌদি আরবের নয়েফ মোহাম্মদ সলেম এবং ওমানের মোহাম্মদ হামাদ আল মাদহুশী যথাক্রমে প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন । এছাড়া ১০ থেকে ১৪ বছর বয়সী প্রতিযোগিদের মধ্যে কাতারের আব্দুল্লাহ ওয়াহিদ, সৌদিআরবের মূয়েদ মোহাম্মদ আল এজজী এবং কূয়েতের মোহাম্মদ হোসাইন হামজা যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন ।প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে স্বর্ণ পদক, দ্বিতীয় স্থান অধিকারীকে রোপ্য পদক ও তৃতীয় স্থান অধিকারীকে ব্রোঞ্জ পদক উপহার দেয়া হয় ।# 326111