জর্দান থেকে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, জর্দানের কোরআন বিষয়ক পরিষদের জনসংযোগ বিভাগের কর্মকর্তা বলেছেন, পবিত্র কোরআন শিক্ষার সাথে অন্ধদেরকে আরো গভীরভাবে সম্পৃক্ত করতেই এই ব্রেইল লিপির কোরআন শরীফ প্রকাশ করার পরিকল্পনা গ্রহণ করা হয় । তিনি গুরুত্বারোপ করে বলেন, ব্রেইল লিপির কোরআন শরীফ ছাপানোর এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হলে তা জর্দানসহ প্রতিবেশি ইসলামী দেশগুলোর অন্ধদের জ্ঞানার্জনের পথকে আরো প্রসারিত করবে । # 323580