কাতারের দৈনিক আল রয়ের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কাতারের কোরআন প্রতিযোগিতা বিষয়ক সচিব মোহাম্মদ আরেফ আব্দুর রাহিম দেশটির সেনাসদস্যদের ১২ তম কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধণা অনুষ্ঠানের অবকাশে বলেন, সৌদিআরবের রাজধানী রিয়াদে ইসলামী দেশগুলোর সেনাসদস্যদের অংশগ্রহণের মধ্য দিয়ে ২০০৯ সালের ১ লা এপ্রিল থেকে ১৬ দিন ব্যাপী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।তিনি কাতারে সেনাসদস্যদের এ ধরনের পবিত্র কোরআন প্রতিযোগিতার আয়োজনে দেশটির সেনাবাহিনী এবং ওয়াকফ ও ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের ভূমিকার প্রশংসা করে বলেন, এ ধরনের প্রতিযোগিতার আয়োজন কাতারের সেনাসদস্যদের পাশাপাশি দেশের সর্বস্তরের জনগণকে পবিত্র কোরআন শিক্ষার প্রতি বিশেষভাবে অনুপ্রাণিত করবে ।এই অনুষ্ঠানে কাতারের সেনাসদস্যদের ১২ তম কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি প্রতিযোগি বিনা খরচে ওমরা হজ্ব পালন করতে পারবেন বলে ঘোষণা দেয়া হয় ।# 327228