IQNA

ফ্রান্সে সৌদিআরবের সাথে একই সময়ে পবিত্র ঈদুল আযহা উৎযাপিত হবে

12:02 - November 30, 2008
সংবাদ: 1714151
ফ্রান্সের মুসলিম পরিষদ ( CFCM ) শুক্রবার দেশটির মুসলিম নেতৃবৃন্দের অংশগ্রগণে অনুষ্ঠিত এক বৈঠকে ঘোষণা করেছে, ফ্রান্সে আগামী ৮ ডিসেম্বর সৌদিআরবের সাথে একইসময়ে পবিত্র ঈদুল আযহা উৎযাপন করা হবে।
ফরাসী বার্তাসংস্থা এ এফ পির বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফ্রান্সে আগামী ৮ ডিসেম্বর সৌদিআরবের সাথে একইসময়ে পবিত্র ঈদুল আযহা উৎযাপন করা হবে বলে দেশটির মুসলিম পরিষদ ( CFCM ) শুক্রবার এক বৈঠকে ঘোষণা করেছে। একই সাথে এই বৈঠকে ( CFCM ) এর নেতৃবৃন্দ পবিত্র ঈদের দিনে ফ্রান্সের মুসলমানরা যাতে ইসলামী শরীয়ত অনুযায়ী ও স্বাস্থ্যসম্মত উপায়ে পশু কোরবানী করেন সে বিষয়টির প্রতি গুরুত্বারোপ করেছেন্ ।উল্লেখ্য এবারের ঈদে ফ্রান্সে গতবছরের তুলনায় পশু কোরবানীর সংখ্যা বাড়বে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে । 327228
captcha