IQNA

মক্কায় ‘‘ ইসলাম পরিচিতি ’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

13:26 - December 01, 2008
সংবাদ: 1714637
সৌদি আরবের ধর্মীয় নগরী মক্কামোকাররমায় `আঞ্জুমানে জাহনীয়ে ইসলাম' এর উদ্যোগে রোববার থেকে ‘‘ ইসলাম পরিচিত ’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে ।
সৌদি আরবের সরকারী বার্তাসংস্থা ( SPA ) এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদিবাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আযীযের সরাসরি তত্ত্বাবধানে বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট আলেম, চিন্তাবিদ, বুদ্ধিজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণের মধ্যদিয়ে গতকাল থেকে সৌদিআরবের ধর্মীয় নগরী মক্কায় ‘‘ ইসলাম পরিচিত ’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। ‘‘ আঞ্জুমানে জাহনীয়ে ইসলাম’’ এর মহাসচিব আব্দুল্লাহ বিন আব্দুল মোহসেনুলতারকী বলেন, অমুসলিম দেশগুলোতে ইসলাম প্রচারের ক্ষেত্রে চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা, প্রকৃত ইসলামী শিক্ষার সাথে অমুসলিমদের পরিচিত করোনোর ক্ষেত্রে ‍গৃহীত কর্মসূচির পর্যালোচনা এবং ভবিষ্যতে এক্ষেত্রে করণীয় সম্পর্কে আলোচনা ও পর্যালোচনা করাই এই সম্মেলনের অন্যতম প্রধান উদ্দেশ্য। উল্লেখ্য সৌদিআরবের ধর্মীয় নগরী মক্কামোকাররমায় শুরু হওয়া `অমুসলিম দেশগুলোতে ইসলামের পরিচিতি' শীর্ষক বার্ষিক এই সম্মেলন পবিত্র হজ্বের শেষদিন পর্যন্ত চলবে এবং এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অধিকাংশ হাজি অংশ নিয়ে থাকেন ।#
327866
captcha