IQNA

মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য মসজিদুল হারামের খতিবের আহবান

16:48 - December 01, 2008
সংবাদ: 1714739
মসজিদুল হারামের খতিব শেখ আব্দুর রহমান আল সেদ্দিস নিজেদের মধ্যকার সকল মতবিরোধ ভুলেগিয়ে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।
দৈনিক ( swenbara ) এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মসজিদুল হারামের জুমআর নামাযের খতিব শেখ আব্দুর রহমান আল সেদ্দিস সৌদিআরবে এবছর পবিত্র হজ্ব পালন করতে আসা ১৫ লক্ষ্যেরও বেশি মুসলমানের উদ্দেশ্যে দেয়া ভাষনে বলেন, আসুন এই পবিত্র সময়ে আমরা সবাই নিজেদের মধ্যকার সকল মতবিরোধের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ হই। তিনি আরো বলেন, মুসলিম জাতির বর্তমান সমস্যাগুলোর মধ্যে একটা অন্যতম বড় সমস্যা হলো ফিলিস্তিন সমস্যা । অভ্যন্তরিণ মতপার্থক্য এবং সেইসাথে ইহুদিবাদী ইসরাইলের পাশবিক নির্যাতনের ফলে ফিলিস্তিনের মুসলমানরা আজ চরম কষ্ট ও যন্ত্রনার মধ্যদিয়ে দিনাতিপাত করছে। দখলদার ইহুদীবাদী সেনাদের অব্যাহত আগ্রাসনের ফলে অধিকাংশ ফিলিস্তিনী আজ হয় শরণার্থী জীবনযাপন করছে নতুবা ইসরাইলের কারাগারে আটক রয়েছে ।আর যেসব ফিলিস্তিনী মুসলমান এখনও তাদের মাতৃভূমিতে রয়েছে তারাও ইসরাইলী সেনাকর্তৃক অবরুদ্ধ জীবনযাপন করছে। দখলদার সেনাদের অব্যাহত হামলা ও পাশবিক নির্যাতনের ফলে প্রায় প্রতিদিনই ফিলিস্তিনী জাতির রক্ত ঝরছে। তাই ফিলিস্তিনী জাতির এই দুর্যোগময় মুহুর্তে আমাদেরকে অব্শ্যই ঐক্যবদ্ধ হয়ে এই মুসলিমভাইদের পাশে দাঁড়াতে হবে । # 327464
captcha