IQNA

কাতারে পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা

16:50 - December 01, 2008
সংবাদ: 1714741
কাতারের অভ্যন্তরীণ পবিত্র কোরআনের তাফসির, হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে গতকাল পুরস্কার বিতরণ করা হয়েছে ।
কাতারের দৈনিক আল সার্গের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কাতারের কোরআন প্রতিযোগিতা বিষয়ক সচিব খালেদ বিন মোহাম্মদ বিন গনাম আল সানী বলেছেন, গতকাল কাতারের রাজধানী দোহায় পুরুষ ও নারীদের জন্য দুটি পৃথক অনুষ্ঠানের আয়োজনের মধ্যদিয়ে কাতারের অভ্যন্তরিণ তৃতীয় কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে সংবর্ধণা দেয়া হয়। পুরুষদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় দোহার হোটেল রামাদাতে এবং নারীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় দোহার কোরআন সেন্টার অডিটরিয়ামে । এই সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে ১২ লক্ষ্য রিয়াল পুরস্কার দেয়া হয়। উল্লেখ্য গত ১০ থেকে ২০ নভেম্বর কাতারের রাজধানী দোহায় পুরুষ ও নারীদের জন্য দুটি পৃথক বিভাগে ৯৩৬ জন পুরুষ ও ৪৪৮ জন নারীর অংশগ্রহণের মধ্যদিয়ে পবিত্র কোরআনের তাফসির, হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। # 327348
captcha