IQNA

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সিরিয়ায় ৯ দিন সরকারী ছুটি

13:46 - December 02, 2008
সংবাদ: 1715082
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সিরিয়ায় আগামী রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সরকারী ছুটি ঘোষণা করায় দেশটির মানুষ সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবারসহ একটানা ৯ দিন ঈদের আনন্দে মেতে উঠবেন ।
সিরিয়ার সরকারী বার্তাসংস্থা ‘সানা’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সিরিয়া সরকার আগামী রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সরকারী ছুটি ঘোষণা করায় সাপ্তাহিক ছুটিসহ দেশটির জনগণ আগামী ৫ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত একটানা ৯ দিন সরকারী ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন।উল্লেখ্য সিরিয়ার সরকার ও জনগণ অন্যান্য আরব দেশের মতো পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে ।# 328472
captcha