সৌদি দৈনিক আল অক্কস এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদি আরবের হজ্ব বিষয়ক উপমন্ত্রী হাশেম আল আব্বাস বলেছেন, ইসলামের পবিত্র স্থান মক্কা ও মদিনার পরিচিতি, ফিকাহ শাস্ত্র অনুযায়ী হজ্বের আনুষ্ঠানিকতা ও হজ্বের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা ও পর্যালোচনা করার লক্ষ্যে গতকাল থেকে মক্কায় পবিত্র হজ্ব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে । এছাড়া এই সম্মেলনে পবিত্র মক্কা ও মদিনার বর্তমান পরিস্থিতি এবং হাজীদের স্বাস্থ্য সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও বিশেষভাবে প্রাধান্য পাবে বলে জানানো হয়েছে। # 328460