IQNA

সৌদি অরবের মক্কায় পবিত্র হজ্ব উপলক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলন

13:48 - December 02, 2008
সংবাদ: 1715085
সৌদি অরবের মক্কায় গতকাল থেকে পবিত্র হজ্ব উপলক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
সৌদি দৈনিক আল অক্কস এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদি আরবের হজ্ব বিষয়ক উপমন্ত্রী হাশেম আল আব্বাস বলেছেন, ইসলামের পবিত্র স্থান মক্কা ও মদিনার পরিচিতি, ফিকাহ শাস্ত্র অনুযায়ী হজ্বের আনুষ্ঠানিকতা ও হজ্বের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা ও পর্যালোচনা করার লক্ষ্যে গতকাল থেকে মক্কায় পবিত্র হজ্ব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে । এছাড়া এই সম্মেলনে পবিত্র মক্কা ও মদিনার বর্তমান পরিস্থিতি এবং হাজীদের স্বাস্থ্য সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও বিশেষভাবে প্রাধান্য পাবে বলে জানানো হয়েছে। # 328460
captcha