IQNA

আযারবাইজানের রাজধানী বাকুতে ইসলামী দেশগুলোর সংস্কৃতিমন্ত্রীদের সম্মেলন

13:50 - December 02, 2008
সংবাদ: 1715088
ইসলামী সম্মেলন সংস্থার সদস্যদেশগুলোর সংস্কৃতি মন্ত্রীদের অংশগ্রহণের মধ্য দিয়ে গতকাল থেকে আযারবাইজানের রাজধানী বাকুতে ৬ দিন ব্যাপী ‘‘ সাংস্কৃতিক সংলাপ’’ শীর্ষক সম্মেলন শুরু হয়েছে ।
আযারবাইজান থেকে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আযারবাইজানের রাজধানী বাকুতে শুরু হওয়া ইসলামী দেশগুলোর সংস্কৃতি মন্ত্রীদেরে বৈঠকে, ইসলামী সমাজের সাংস্কৃতিক উন্নয়নে ইসলামের ভূমিকা এবং ইসলামী দেশগুলোতে মুসলমানদের পাশাপাশি অন্যান্য জাতির উপর ইসলামী সংস্কৃতির প্রভাব সম্পর্কে আলোচনা করা হবে । এছাড়া এই সম্মেলনে, প্রকৃত ইসলামের পরিচিতি, বিশ্বের বিভিন্ন জাতির সাথে মুসলমানদের সম্পর্ক, ইসলামী দেশগুলোর বর্তমান সংস্কৃতি এবং অন্যান্য সংস্কৃতিতে ইসলামী সংস্কৃতির প্রভাব সম্পর্কে আলোচনা ও পর্যালোচনা করা হবে বলে মিশরের সংস্কৃতি মন্ত্রী ফারুক হাসানী জানিয়েছেন । তিনি গুরুত্বারোপ করে বলেন, জাতিগুলোর মধ্য থেকে সকল প্রকার হিংসা, বিদ্বেষ, বর্ণবাদী দৃষ্টিভঙ্গী ও বৈষম্য দূর করে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বন্ধত্ব সম্পর্ক ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে সংস্কৃতিগুলোর মধ্যে সংলাপ এখন সময়ের দাবী । # 328251
captcha