IQNA

ফ্রান্সে অর্থনৈতিক সংকট মোকাবেলায় ইসলামী ব্যাংকিং পদ্ধতি চালুর পরিকল্পনা

16:19 - December 02, 2008
সংবাদ: 1715170
পারস্য উপসাগরীয় অঞ্চল, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইসলামী ব্যাংকিং পদ্ধতি ব্যাপক সাফল্য অর্জন করায় ইউরোপীয় অর্থনীতিবিদ ও রাজনীতিবিদগণ এবং বিশেষকরে ফ্রান্সের কর্মকর্তারা তাদের অর্থনৈতিক সংকট নিরসনে ইসলামী ব্যাংকিং পদ্ধতি চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে।
saphirnews এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চল, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইসলামী ব্যাংকিং পদ্ধতি ব্যাপক সাফল্য অর্জন করায় ইউরোপীয় দেশগুলো বিশেষকরে ফ্রান্সের কর্মকর্তারা বিশ্ব অর্থনৈতিক সংকট মোকাবেলায় ইসলামী ব্যাংকিং পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন। ফ্রান্সের অর্থমন্ত্রী ক্রিস্টিন লাগার্ড গত বুধবার পেরিসে অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ব্যাবস্থাপনা বিষয়ক এক সম্মেলনে আশাপ্রকাশ করে বলেন, ২০০৯ সালে পেরিস ইসলামী ব্যাংক ব্যাবস্থাপনার রাজধানীতে পরিণত হবে ।তিনি ফ্রান্সের ব্যাংকিং ব্যবস্থায় ইসলামী ব্যাংকিং পদ্ধতি কাজে লাগানোর ব্যাপারে তার সরকারের প্রস্তুতির কথা ঘোষণা করে বলেন, ২০০৯ সালে ইসলামী ব্যাংকগুলোর সথে ফ্রান্সের সহযোগিতা আরো জোরদার করা হবে। # 327684
captcha