ইরাকের তথ্যসরবরাহকারী সংস্থা ‘‘ ইরাকের আওয়াজ ’’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরাকের লেখক ও বুদ্ধিজীবী সমিতি গতকাল এক বিবৃতিতে বাগদাদ- ওয়াশিংটন চুক্তিকে অবৈধ হিসেবে উল্লেখ্য করে এই চুক্তি বাতিলের দাবীতে ইরাকী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে । বিবৃতিতে বলা হয়েছে এই চুক্তি কেবল ইরাকী জনগণের স্বার্থের পরিপন্থী তাই নয় একই সাথে এই চুক্তি দেশটির স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে । উল্লেখ্য গত ২৭ নভেম্বর ইরাকের সংসদে বাগদাদ-ওয়াশিংটন নিরাপত্তা চুক্তি পাশ হলেও এ নিয়ে দেশটিতে এখনও বিতর্ক অব্যাহত রয়েছে। # 328265