IQNA

অপরিচিত অবস্থায় ইসরাইলের প্রেসিডেন্টের সাথে করমর্দন করেছি : আল আজহার বিশ্ববিদ্যালয়ের মুফতি

13:10 - December 03, 2008
সংবাদ: 1715528
মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের মুফতির দপ্তর থেকে সোমবার এক বিবৃতিতে বলা হয়েছে , নিউইয়র্কে ধর্মগুলোর মধ্যে সংলাপ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে অপরিচিত অবস্থায় মুফতি মোহাম্মদ সাইয়্যেদ তানতাভি ইসরাইলের প্রেসিডেন্টের সাথে করমর্দন করেছেন ।
তথ্যকেন্দ্র আল `আরাবিয়ে নেট ' এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের মুফতির দপ্তর থেকে সোমবার প্রকাশিত এক বিবৃতিতে, সংবাদ মাধ্যমগুলোতে ইসলাইলের প্রেসিডেন্ট শিমন পেরেজের সাথে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান মোহাম্মদ সাইয়্যেদ তানতাভির করমর্দনের যে ছবি প্রকাশিত হয়েছে তার সত্যতা স্বীকার করে বলা হয়েছে, কোন ধরনের ‍পূর্ব পরিকল্পনা ছাড়াই সম্পূর্ণ অপরিচিত অবস্থায় এই করমর্দনের ঘটনা ঘটেছে । বিবৃতিতে আরো বলা হয়েছে, নিউইয়র্কে ধর্মগুলোর মধ্যে সংলাপ শীর্ষক বৈঠকে জাতিসংঘের মহাসচিবের আহবানে বৈঠকে অংশগ্রহণকারীগণ মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের মুফতি মোহাম্মদ সাইয়্যেদ তানতাভির প্রতি সম্মান জানাতে তার সাথে করমর্দন করতে আসেন এবং এসব ব্যক্তিদের মধ্যে ইসরাইলের প্রেসিডেন্ট শিমন পেরেজও ছিলেন । তবে শিমন পেরেজের সাথে তার সাক্ষাতের ঘটনা ছিল মাত্র কয়েক সেকেন্ডের এবং সম্পূর্ণ অপরিচিত অবস্থায় এই করমর্দনের ঘটনা ঘটেছে । উল্লেখ্য গত ২৭ নভেম্বর মিশরের গণমাধ্যমগুলোতে ইসরাইলেরর প্রেসিডেন্ট শিমন পেরেজের সাথে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালেয়ের প্রধান মোহাম্মদ সাইয়্যেদ তানতাভির করমর্দনের ছবি প্রকাশিত হওয়ার পর মিশরজুড়ে এর বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় । মিশরের সাধারণ মানুষের পাশাপাশি দেশের সংসদ প্রতিনিধি, ইসলামী চিন্তাবিদ, বুদ্বিজীবী ও সচেতন মহল এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় ।তারা এই ঘটনাকে ফিলিস্তিনের মজলুম জনগণ ও মুসলমানদের প্রতি অবমাননার শামিল বলে বর্ণনা করেন । এমনকি তারা এই ঘটনার প্রতিবাদে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধানের দায়িত্ব থেকে মোহাম্মদ সাইয়্যেদ তানতাভিকে অপসারনের দাবী জানায় ।# 328770
captcha