তথ্যকেন্দ্র GMANews এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ম্যানিলার শান্তি প্রক্রিয়াকে আরো জোরদার করার পাশাপাশি ধর্মগুলোর মধ্যে সংলাপ প্রক্রিয়ার উন্নয়ন এবং খ্রিষ্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলার লক্ষেই এই দুই ধর্মের নেতৃবৃন্দ ম্যানিলার মসজিদ ও গীর্জা পরিদর্শণ করেন। এছাড়া মিন্দানাও শহরের গোলযোগের সাথে যে ধর্মের কোন সম্পর্ক নেই সে বিষয়টি তুলে ধরাও খ্রিষ্টান ও মুসলিম নেতৃবন্দের মসজিদ ও গীর্জা পরদর্শন কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য । উল্লেখ্য মিন্দানাও শহরের শান্তি প্রক্রিয়াকে জোরদার করার লক্ষ্যে মুসলিম আলেম ও খ্রিষ্টান ধর্ম যাজকদের উদ্যোগে শহরটিতে শান্তি সপ্তাহ পালিত হয়ে থাকে। # 329359