IQNA

জুমআর নামাযীদের মসজিদুল আকসায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা

10:31 - December 07, 2008
সংবাদ: 1716714
ইসরাইলী পুলিশের নিষেধাজ্ঞার কারণে গত শুক্রবার শত শত ফিলিস্তিনী মুসলমান মুসজিদুল আকাসায় জুমআর নামায আদায় করতে পারেনি ।
বার্তাসংস্থা ( pnn ) এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসরাইলী পুলিশের বাধার কারণে গত শুক্রবার ৪৫ বছরের কম বয়সী ফিলিস্তিনী মুসলমানরা গত শুক্রবার মসজিদুল আকসায় জুমআর নামায অদায় করতে পারে নি । সূত্র জানিয়েছে, ৪৫ বছরের কম বয়সী শত শত ফিলিস্তিনী মুসলমান গত শুক্রবার মসজিদুল আকসায় জুমআর নামায আদায়ের উদ্দেশ্যে রওনা হলে ইসরাইলী পুলিশ মসজিদুল আকসার আশেপাশের রাস্তাগুলোতে তাদের বাধা দেয়। ফলে গত শুক্রবার ৪৫ বছেরের কম বয়সী কোন ফিলিস্তিনী মসজিদুল অাকসায় জুমআর নামায আদায় করতে পারে নি। মসজিদুল আকসার খতিব শেখ ইউসুফ আবু সিনা গত শুক্রবার জুমআর নামাযের খুতবায় বলেন, ইহুদি অভিবাসীরা ফিলিস্তিনের নাবলুস থেকে আল খলিল পযর্ন্ত আমাদের ভূমি জবর দখল করেছে, আমাদের বাড়ী ঘর ও ফলের বাগান ধ্বংস করেছে এবং অংসখ্য ফিলিস্তিনীকে করেছে গৃহহীন । তিনি আরো বলেন, ইহুদিবাদীরা সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলে আসলেও আমরা তাদের নিকট থেকে অবজ্ঞা ও নিরযাতন ছাড়া আর কিছুই পাই নি। # 330515
captcha