IQNA

কিরগিজিস্তানে পবিত্র ঈদুল আযহা উৎযাপনের ঘোষণা

10:32 - December 07, 2008
সংবাদ: 1716720
কিরগিজিস্তানের মুসলিম ওলামা পরিষদ দেশটিতে ৮ ডিসেম্বর সোমবার পবিত্র ঈদুল আযহা উৎযাপনের ঘোষণা দিয়েছে ।
কিরগিজিস্তান থেকে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কিরগিজিস্তানে ৮ ডিসেম্বর সোমবার পবিত্র ঈদুল আযহা উৎযাপনের ঘোষণা দেয়ার পাশাপাশি এই দিনটিতে সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে । সপ্তদশ শতাব্দী পযর্ন্ত কিরগিজিস্তানে ইসলাম ধর্ম খুব একটা প্রসার না ঘটলেও এর পর থেকে দেশটিতে ধিরে ধিরে ইসলামের প্রসার ঘটতে শুরু করে । বিশেষকরে স্বাধিনতা লাভের পর কিরগিজিস্তানের মুসলমানরা অনেকটা স্বাধিনভাবে তাদের ধর্মীয় কাযর্ক্রম পরিচালনা করে আসছে । এমনকি অন্যান্য ধর্মের মতো দেশটির মুসলমানরাও তাদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা ব্যাপক উৎসাহ-উদ্দিপনার মধ্যদিয়ে পালন করে আসছে । # 330135
captcha