তথ্যকেন্দ্র মাঅ' এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের উপপররাষ্ট্রমন্ত্রী মোতায়াক্কেল তোহা শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসরাইলী সেনারা ১৫ লক্ষ্য ফিলিস্তিনী অধ্যষিত গাজা উপত্যকার উপর অব্যাহতভাবে অবরোধ আরোপের মধ্যমে মূলত এই ভূখন্ডকে বিশ্বে সবচেয়ে বড় কারাগারে পরিণত করেছে । তিনি আরো বলেন, ইসরাইলী সেনাদের অব্যাহত হামলা ও অবরোধের ফলে গাজা উপত্যকার মানুষ যখন মানবেতর জীবনযাপন করছে তখন আন্তর্জাতিক সমাজ বিশেষকরে পশ্চিমা দেশগুলো এ ব্যাপারে নিরব থাকায় এর তীব্র সমালোচনা করেন । তিনি গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত অপরাধযজ্ঞকে সকল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে অবিলম্বে অধিকৃত ফিলিস্তিন থেকে ইসরাইলী সেনাদের প্রত্যাহারের দাবী জানান । # 330406