কূয়েতি দৈনিক আল কাবুসের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, অষ্ট্রেলিয়ার প্রিসবন শহরের ইসলামী শিক্ষাকেন্দ্রের কর্মকর্তারা শিক্ষা প্রতিষ্ঠানটিতে ‘‘ এই অষ্ট্রেলিয়া এগিয়ে যাও ন্যায়ের সাথে’’ শিরোনামের ইসলাম বিরোধী সংগীত প্রচারের বিরোধীতা করেছে । এই ইসলামী শিক্ষাকেন্দ্রের সাবেক পরিচালক পারভীন চান্দ বলেছেন, ‘‘ এই অষ্ট্রেলিয়া এগিয়ে যাও ন্যায়ের সাথে’’ শিরোনামের এই সংগীতটি ইসলামী আকিদা বিরোধী হওয়ায় এই প্রতিষ্ঠানটিতে সংগিতটি প্রচারের বিরোধীতা করা হচ্ছে । এদিকে গত সপ্তাহে প্রায় ২০০ চরমপন্থী অষ্ট্রেলিয়ান দেশটির গোলকোষ্ট শহরের নগর পরিষদের সামনে সমবেত হয়ে অষ্ট্রেলিয়ায় নতুন করে আরো কোন ইসলামী শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করার অনুমতি না দেয়ার আহবান জানিয়েছে । এসব উগ্রপন্থীদের অভিযোগ অষ্ট্রেলিয়ায় নুতন করে আরো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হলে তা দেশটিতে জাতিগত মতবিরোধের সৃষ্টি করবে । # 330507