আযারবাইজান থেকে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আযারবাইজানের রাজধানী বাকুতে নিযুক্ত ইরানী রাষ্ট্রদূত ‘নাসের হামিদী জরে’ শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে , গত ৬০ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে দখলদার ইসরাইলী সেনাদের অব্যাহত গণহ্ত্যা ও পাশবিক নিরযাতনের চিত্র তুলে ধরে বলেন, ইসরাইলী সেনাদের বর্বর আগ্রাসনের ফলে ফিলিস্তিনের পূণ্যভূমি বায়তুল মোকাদ্দাস যখন হুমকির মুখে তখন ইসরাইলী সেনাকর্তৃক গাজা অবরোধের ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতার সাথে তুলনা করেন। তিনি এই ঘটনাকে মানবতা বিরোধী ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান । একই সাথে তিনি ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত অপরাধযজ্ঞের মোকাবেলায় ইসলামী দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান । # 333138