তেহরান থেকে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ডেনমার্ক, সুইজারল্যান্ড, মার্কিনযুক্তরাষ্ট্র, সিরিয়া ও ইরানের ইসলাম ও খ্রিষ্টান ধর্মীয় নেতৃবৃন্দের উপস্থিতির মধ্যদিয়ে শুক্রবার থেকে ইরানের রাজধানী তেহরানে ‘‘ ধর্ম ও শান্তিপূর্ণ জীবন’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে ।সূত্র জানিয়েছে ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআন ও খ্রিষ্টান ধর্মের মহাগ্রন্থ ইঞ্জিলের বাণী পাঠের মধ্যদিয়ে এই সম্মেলন শুরু হয় । সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী যোগাযোগ ও সংস্কৃতি সংস্থার শিক্ষা ও গবেষণা বিষয়ক উপপ্রধান রেজা মালেকী এবং বিশ্ব গীর্জা পরষদের পরিচালক রিমা বারসুম বক্তৃতা করেন । এছাড়া এই সম্মেলনে, ইউরোপে খ্রিষ্টান ও মুসলমানদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান, সংলাপ এবং ধর্ম ও সংস্কৃতি বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে । আজ রবিবার এই সম্মেলন শেষ হবে ।# 333064