ফরাসী বার্তাসংস্থা এ এফ পির বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ‘আইসিসকো’র প্রধান আব্দুল আযিয ওসমান আল তাভিজরীর উপস্থিতিতে আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর তিউনেশিয়ার রাজধানী তিউনিসে আরবদেশগুলোর বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ALECSO ) এর ১৯ তম সম্মেলন অনুষ্ঠিত হবে ।সম্মেলনে আরবদেশগুলোর বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ALECSO ) এর কার্যক্রমকে আরো বিস্তৃত করার বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে ।# 332654