IQNA

ফিলিস্তিনের গাজায় ইসরাইলী অবরোধের প্রতিবাদে লেবাননের শিশুদের বিক্ষোভ

14:47 - December 15, 2008
সংবাদ: 1719466
লেবাননের শিশুরা ফিলিস্তিনের গাজায় ইসরাইলী অবরোধের প্রতিবাদে বিক্ষোভ করেছে
লেবাননের আল মানার টিভি চ্যানেলের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, লেবাননের শিশুরা ফিলিস্তিনের গাজায় ইসরাইলী অবরোধের প্রতিবাদে বিক্ষোভ করেছে ।ইসরাইলী সেনাদের আবরোধের ফলে গাজার শিশুরা যখন খাদ্য ও চিকিৎসা সামগ্রীর অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছে তখন লেবাননের শিশুরা গাজার নিষ্পাপ শিশুদের জীবন বাঁচানোর দাবীতে বিক্ষোভ দেখিয়েছে ।বিক্ষোভে অংশগ্রহণকারী এসব শিশুরা গাজার শশুদের করুণ পরিস্থিতির ব্যাপারে আন্তর্জাতিক সমাজ নিরব থাকায় এর তীব্র নিন্দা জানিয়েছে ।বিক্ষোভকারীদের একজন বলেছে গাজার শিশুরা কি অপরাধ করেছে যে তারজন্য তাদের এমন শাস্থি পেতে হচেছ ? গাজার নির্যাতীত মানুষ বিশেষকরে সেখানকার শিশুদের করুণ পরিণতি থেকে একথা কি বলতে পারি যে, হক বা ন্যায়ের পথে থাকাটাই ছিলো গাজার শিশুদের জন্য অপরাধ ? অথবা গাজায় জন্ম নেয়াই ছিল তাদের বড় অপরাধ ? এ প্রশ্ন কেবল লেবাননী শিশুদের নয় বরং এ প্রশ্ন এখন প্রতিটি বিবেকবান মানুষের । বিক্ষোভকারীরা এসময় ফিলিস্তিনের গাজার বিপর্যস্ত মানুষ বিশেষকরে শিশুদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে ।# 333802
captcha