ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের গাজা ও আল খলিল শহরে দখলদার ইসরাইলী সেনাদের অব্যাহত গণহত্যা ও পাশবিক নির্যাতনের প্রতিবাদে ইরানের রাজধানী তেহরান ও ধর্মীয় নগরী কোমসহ দেশের বড় বড় শহরের ব্যবসায়ীরা গতকাল তাদের ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ রাখে । ব্যবসায়ী সংগঠনগুলো গতকাল তাদের ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ করে দিয়ে বিভিন্ন মসজিদের সামনে ফিলিস্তিনে ইসরাইলী অপরাধযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে । বিক্ষোভকারীরা এ সময় আমেরিকা ও ইসরাইল ধ্বংস হোক, নিপাত যাক বলে শ্লোগান দেয় এবং গাজা উপত্যকা থেকে অবিলম্বে ইসরাইলী অবরোধ প্রত্যাহার করার আহবান জানায় । এদিকে, গাজায় ইসরাইলী অবরোধের প্রতিবাদে গতকাল সকালে ইরানের কোম শহরের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষাকার্যক্রম বন্ধ থাকে ।এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্ররা গতকাল সকাল ১১ টা থেকে ক্লাস বর্জন করে ইসরাইল বিরোধী সমাবেশে অংশ নেয় ।সমাবেশে বক্তারা ফিলিস্তিনে ইসরাইলী অপরাধযজ্ঞের নিন্দা জানানোর পাশাপাশি কোন কোন ইসলামী দেশ ইসরাইলের ঘনিষ্ট মিত্র আমেরিকা ও পশ্চিমাদেশগুলোকে অন্ধভাবে সমর্থন করায় এর তীব্র সমালোচনা করেন ।# 334338