IQNA

ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি ইয়ামেনের আহবান

12:13 - December 16, 2008
সংবাদ: 1719769
ইয়ামেনের মানবাধিকার বিষয়ক মন্ত্রী গত রবিবার আরব সম্মেলনে দেয়া ভাষণে ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর ইসরাইলী আগ্রাসনের অবসান ঘটাতে আন্তর্জাতিক সমাজকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
বার্তাসংস্থা Sabanews এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইয়ামেনের মানবধিকার বিষয়ক মন্ত্রী হাদী আলবন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলী সেনাদের বর্বর আগ্রাসনকে জেনেভা কনভেনশন, মানবাধিকার ও জাতিসংঘের সকল চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহবান জানিয়েছেন । তিনি আরবদেশগুলোর একে আপরের বিপদ-আপদে সকল আবরদেশকে ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্বারোপ করে ইরাক ও ফিলিস্তিনের অব্যাহত দখলদারিত্বের অবসান ঘটাতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান । উল্লেখ্য কাতারের জাতীয় মানবাধিকার কমিটির উদ্যোগে গত রবিবার কাতারের রাজধানী দোহায় মানবাধিকারের প্রতি বিশ্ববাসীকে আরো শ্রদ্ধাশীল করে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত প্রথম আরব সম্মেলনে দেয়া ভাষণে ইয়ামেনের মানবাধিকার বিষয়ক মন্ত্রী এসব কথা বলেন। # 334094
captcha