কাতারের দৈনিক ‘আল রয়ের’ বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, গত রবিবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত মানবাধিকার বিষয়ক ইসলামী সম্মেলনের প্রথম দিনে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক আইন ও ইসলামী শরীয়ত অনুযায়ী প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। সম্মেলনে অংশগ্রহণকারী ইসলামী দেশগুলোর বিচারমন্ত্রীগণ মানবাধিকার বিষয়ক কিছু বিষয় বিশেষকরে ধর্ম ও বিশ্বাসগত অধিকার, আত্মীয় স্বজনের অধিকার ও প্রতিবেশির অধিকার সম্পর্কিত বিষয়গুলো আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় আনার ব্যাপারে আলোচনা করেন। এছাড়া এই সম্মেলনে অংশগ্রহণকারীরা মুসলিম দেশগুলোতে মানবাধিকার পরিস্থিতিকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে মানবাধিকার বিষয়ক ইসলামী আদালত প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়েছেন ।উল্লেখ্য আরব লীগের সহায়তায় এবং কাতারের জাতীয় মানবাধিকার বিষয়ক কমিটির উদ্যোগে কাতারের রাজধানী দোহায় গত রবিবার থেকে সমবার পর্যন্ত দুই দিন ব্যাপী মানবাধিকার বিষয়ক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয় ।# 334072