IQNA

ইসলামাবাদে ‘‘ ইমাম হোসাইন ( আঃ) ’’ শীর্ষক ৩০ তম আন্তর্জাতিক সম্মেলন

14:28 - December 16, 2008
সংবাদ: 1719888
বিশ্বের ১৩ টি দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণের উপস্থিতির মধ্যদিয়ে আগামী ২৯ ডিসেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ‘‘ ইমাম হোসাইন ( আঃ) ’’ শীর্ষক ৩০ তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে ।
পাকিস্তানের সংবাদ মাধ্যম ‘‘ The post '' এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামাবাদের ইমাম হোসাইন ( আঃ) পরিষদের সভাপতি গাজানফার মেহদী বলেন, ইসলামের বিভিন্ন মাজহাবের অনুসারীদের মধ্যে ভ্রাতৃত্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে গত ৩০ বছর ধরে ইসলামাবাদে ইমাম হোসাইন (আঃ) শীর্ষক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। সম্মেলনে ইরান, সৌদিআরব, ইতালী, বৃটেন ও মার্কিনযুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৩ টি দেশের ১২০০ রও বেশি বিশিষ্ট আলেম, ইসলামী চিন্তাবিদ, গবেষক ও বৃদ্ধিজীবীগণ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে ।আগামী ২৯ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে ।# 334156
captcha