পাকিস্তানের সংবাদ মাধ্যম ‘‘ The post '' এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামাবাদের ইমাম হোসাইন ( আঃ) পরিষদের সভাপতি গাজানফার মেহদী বলেন, ইসলামের বিভিন্ন মাজহাবের অনুসারীদের মধ্যে ভ্রাতৃত্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে গত ৩০ বছর ধরে ইসলামাবাদে ইমাম হোসাইন (আঃ) শীর্ষক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। সম্মেলনে ইরান, সৌদিআরব, ইতালী, বৃটেন ও মার্কিনযুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৩ টি দেশের ১২০০ রও বেশি বিশিষ্ট আলেম, ইসলামী চিন্তাবিদ, গবেষক ও বৃদ্ধিজীবীগণ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে ।আগামী ২৯ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে ।# 334156