তথ্য কেন্দ্র বিনত এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশিষ্ট শিয়া আলেম আয়াতুল্লাহ মোহাম্মদ হোসাইন ফাজলুল্লাহ গতকাল এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বুশের সাম্প্রতিক ইরাক সফরের সমালোচনা করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট এমন সময় ইরাকের সাথে নিরাপত্তা চুক্তি সম্পাদনের মাধ্যমে দেশটি থেকে তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে যখন মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির ব্যার্থতা সম্পর্কে বিশ্বের মানুষের বুঝতে আর বাকি নেই ।এমনকি ইরাকে মার্কিন সেনাদের অব্যাহত জুলুম নির্যাতনের ফলে দেশটির মানুষ মার্কিন নীতির প্রতি যে চরমভাবে বিরক্ত মার্কিন প্রেসিডেন্ট বুশের সাম্প্রতিক ইরাক সফরকালে দেশটির মানুষের ক্ষুব্ধ প্রতিক্রিয়াই তার প্রমাণ। তিনি আধিপত্যকামী আমেরিকার সমর্থনপুষ্ট দেশগুলোর প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, এই দেশগুলোর নেতৃবৃন্দের জেনে রাখা উচিত যে মুসলিম জাতির উপর কোন অন্যায় নীতি চাপিয়ে দেয়া হলে তারা তা কখনোই সহ্য করবে না ।# 334707