IQNA

অষ্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মুসলিম যুবকদের মধ্যে সফর বিনিময়

11:42 - December 17, 2008
সংবাদ: 1720081
অষ্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মুসলিম যুবকরা একে অপরের শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় অবস্থানের সাথে আরো ঘনিষ্টভাবে পরিচিত হওয়ার লক্ষ্যে পারস্পরিক সফর বিনিময়ের পরিকল্পনা গ্রহণ করেছে ।
জাকার্তা পোষ্টের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইন্দোনেশিয়ায় নিযুক্ত অষ্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বিল ফর্মার ইন্দোনেশিয়া ও অষ্ট্রেলিয়ার মুসলিম যুবকদের মধ্যকার এই সফর বিনিময়ের কথা উল্লেখ করে বলেন, দেশদুটির মুসলিম যুবকদের এই সফরবিনিময়ের পরিকল্পনা উভয়পক্ষের মধ্যে সহযোগিতা জোরদারের পাশাপাশি একেঅপরকে আরো ভালোভাবে বুঝতে সহায়তা করবে। উল্লেখ্য অষ্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মুসলিম যুবকদের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তুলার লক্ষে গত ৭ বছর ধরে এই সফর বিনিময় হয়ে আসছে। ২০০৯ সালে সপ্তমবারের মতো অষ্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মুসলিম যুবকদের মধ্যে সফর বিনিময় হবে বলে জানানো হয়েছে ।#
334746
captcha