তথ্যকেন্দ্র `` Adnkronos '' এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশ্ব ইসলামী দাওয়াত পরিষদ ও ভেটিকানের গীর্জা কর্তৃপক্ষের সহায়তায় খ্রিষ্টান ও মুসলিম চিন্তবিদগণের উপস্থিতির মধ্যদিয়ে ইতালীর রাজধানী রোমে গত সোমবার থেকে তিন দিন ব্যাপী ঐশী ধর্ম ইসলাম ও খ্রিষ্টান ধর্মের ১১ তম বার্ষীক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় দায়িত্ব, সামাজিক ও সাংস্কৃতিক দায়িত্ব, ও সংকটময় মুহুর্তে ধর্মগুলোর মধ্যে বৈঠকের বিষয় নিয়ে এই সম্মেলনে আলোচনা করা হয় । বৈঠকের শেষ দিনে ক্যাথলিক খ্রিষ্টান ধর্মগুরো পপ ষোড়শ বিনেডিক্ট আলোচনায় অংশ নেন। বুধবার এই বৈঠক শেষ হয় । উল্লেখ্য গতমাসেও ভেটিকানে দুই বৃহৎ ধর্ম ইসলাম ও খ্রিষ্টান ধর্মের অনুসারীদের মধ্যে পারস্পরিক সমঝোতা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। # 334657