IQNA

পবিত্র কোরআনকে উপেক্ষা করে লিবিয়ায় নয়া সংবিধান প্রণয়নের পরিকল্পনা

12:48 - December 18, 2008
সংবাদ: 1720161
মুসলিম দেশ লিবিয়ার কর্মকর্তারা দেশটির সংবিধান থেকে পবিত্র কোরআনের বিধিবিধান বাদ দিয়ে গণতান্ত্রিক ধারায় নয়া খসড়া সংবিধানের পর্যালোচনা শুরু করেছেন ।
তথ্যকেন্দ্র mathaba.net এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, লিবিয় নেতা মোয়াম্মার গাদ্দাফীর ছেলে সাইফুল ইসলাম গাদ্দাফী ইউরোপ ও আমেরিকার সংবিধান বিশেষজ্ঞদের সহায়তায় লিবিয়ার নয়া খসড়া সংবিধানের পর্যালোচনা শুরু করেছেন ।লিবিয়ার সংবিধান থেকে পবিত্র কোরআনের বিধিবিধান বাদদিয়ে গণতান্ত্রিক সংবিধান তৈরি করার লক্ষ্যেই এই নয়া সংবিধানের খসড়া তৈরি করা হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে ।উল্লেখ্য ১৯৭৭ সাল থেকে লিবিয়ার সংবিধানে পবিত্র কোরআনকে বিশেষভাবে প্রধান্য দেয়া হলেও দেশটির কর্মকর্তারা এখন আল্লাহর বিধানকে উপেক্ষা করে পশ্চিমা ধাচের সংবিধান প্রণয়ন করতে যাচ্ছে ।অথচ দেশটির সমস্ত মানুষ মুসলমান । # 334359
captcha