ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলাম ধর্মে নেতৃত্ব ও ইমামতের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে জাম্বিয়ার রাজধানী লুসাকার ইমাম রেযা (আ:) মসজিদে মঙ্গলবার রাতে ‘‘হযরত আলী ( আ:) এর দৃষ্টিতে নেতৃত্ব ও ইমামত’’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জাম্বিয়ায় অবস্থিত ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান মোহাম্মদ আসাদ মোবাহেদসহ দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ পবিত্র কোরআন ও সুন্নার আলোকে ঈদে গাদীরের তাৎপর্য এবং হযরত আলী (আ: ) এর দৃষ্টিতে নেতৃত্ব ও ইমামত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এদিকে পবিত্র ঈদে গাদির উপলক্ষ্যে গতকাল জাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে বই মেলার আয়োজন করা হয় ।# 334375