ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের তথ্যকেন্দ্রের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গতকাল পবিত্র ঈদে গাদীর উপলক্ষ্যে সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের এক সমাবেশে দেয়া ভাষণে পবিত্র ঈদে গাদীর উপলক্ষ্যে বিশ্বের মুসলমানদের প্রতি অভিন্ন্দন জানিয়ে শত্রুদের বিভেদ সৃষ্টির ষড়যন্ত্রের ব্যাপারে সকল মুসলমানকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন ।ইরানের সর্বোচ্চ নেতা তার ভাষনে পবিত্র ঈদে গাদীরের তাৎপর্য তুলে ধরে বলেন, ইসলামের শত্রুরা এখন ধর্মীয় গোড়ামী উস্কে দিয়ে মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টির চেষ্টা করছে ।তিনি ইসলামের বিরুদ্ধে শত্রুদের এসব ষড়যন্ত্রের মোকাবেলায় সতর্ক থাকার প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, ইরানসহ মুসলিম দেশগুলো সজাগ ও সতর্ক থাকলে শত্রুদের কোন ষড়যন্ত্রই বাস্তবায়িত হবে না এবং তারা মুসলিম উম্মাকে দূর্বল করতে পারবে না ।উল্লেখ্য দশম হিজরীতে মহান আল্লাহর নির্দেশে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) কর্তৃক আমীরুল মুমিনিন হযরত আলী (আঃ)কে তাঁর উত্তরাধিকারী ঘোষণার বার্ষিকীকে ইরানসহ মুসলিম বিশ্বে ঈদে গাদির হিসেবে উদযাপন করা হয়। # 335134