IQNA

উগ্রইহুদিবাদীদের সাথে হল্যান্ডের ফ্রিডমপার্টির নেতার ইসলাম বিরোধী চুক্তি স্বাক্ষর

15:32 - December 21, 2008
সংবাদ: 1721155
হল্যান্ডের ফ্রিডম পার্টির কট্টর পন্থী নেতা গের্ট উইল্ডার্স শুক্রবার কূদস দখলদার উগ্রইহুদিবাদীদের সাথে এক ইসলাম বিরোধী চুক্তিতে স্বাক্ষর করেছে ।
আরব নেটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, হল্যান্ডের ফ্রিডম পার্টির কট্টর পন্থী নেতা গের্ট উইল্ডার্স শুক্রবার বায়তুল মোকাদ্দাসে এক ইসলাম বিরোধী প্রদর্শণী অনুষ্ঠানে দেয়া বিবৃতিতে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ইহুদি ও খ্রিষ্টানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি ধর্মগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা ও সমচিন্তার বিরোধীতা করে বলেন, আমি ঐদিনটির জন্য ভীত ও শংকিত যেদিন ইউরোপে ইসলাম ছড়িয়ে পড়বে এবং আমাদের সন্তানরা ইসলামী পরিবেশে বড়ে ওঠবে । একইসাথে তিনি নিজেকে ইহুদিবাদীদের ঘনিষ্ট সমর্থক হিসেবে পরিচয় দেয়ার পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলের সরকারকে মধ্যপ্রাচ্যের একমাত্র গণতান্ত্রীক সরকার হিসেবে দাবী করেন । উল্লেখ্য হল্যান্ডের এই ইসলাম বিদ্বেষী নেতা গের্ট উইল্ডার্স এমন সময় দখলদার ইহুদিবাদীদের প্রকৃত ইহুদি ধর্মের অনুসারী বলে দাবী করছেন যখন অধিকাংশ মধ্যপন্থী ইহুদি ইসরাইলী সরকারকে অবৈধ সরকার হিসেবে উল্লেখ্য করে ইহুদি ধর্মের সাথে তাদের কোন সম্পর্ক নেই বলে মন্তব্য করেন ।# 335692
captcha