IQNA

পাশ্চাত্যে বর্ণ বৈষম্য বৃদ্ধিতে ও আই সি’র হুঁশিয়ারী

15:34 - December 21, 2008
সংবাদ: 1721156
ইসলামী সম্মেলন সংস্থার মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু পাশ্চাত্যে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে হিংসা, বিদ্বেষ ও বৈষম্যের ব্যাপারে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন ।
তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘রয়টার্স আল আরাবিয়ে’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী সম্মেলন সংস্থার মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় পাশ্চাত্যে মুসলমানদের সাথে বৈষম্যপূর্ণ আচরণের ব্যাপারে করে হুঁশিয়ারী উচ্চরণ করে বলেন পাশ্চাত্যের কিছু উগ্রবাদী গোষ্ঠী মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচারণা চালিয়ে বিশ্বব্যাপী ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে ।তিনি জাতিসংঘে ধর্মের প্রতি অবমাননা বিরোধী আইন আনুমোদনের প্রতি ইঙ্গিত করে বলেন, ইসলামী সম্মেলন সংস্থা বাক স্বাধিনতা এবং ধর্ম ও বিশ্বাসগত স্বাধিনতার প্রতি শ্রদ্ধা জানায় এবং সংস্থাটি কোন ধর্মের প্রতি অবমাননাকর যেকোন পদক্ষেপের বিরোধী ।উল্লেখ্য গতবৃহস্পতিবার জাতিসংঘে ধর্মের প্রতি অবমাননা নিষিদ্ধ করে একটি প্রস্তাব অনুমোদন করা হয় । এই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৮৬ টি, বিপক্ষে ৫৩ টি এবং ৪২ টি সদস্যদেশ ভোটদান থেকে বিরত থাকে ।# 335606
captcha