IQNA

ফ্রান্সের লিউন শহরের একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় বিভিন্ন মহলের নিন্দা

10:53 - December 22, 2008
সংবাদ: 1721398
ফ্রান্সের লিউন শহরের একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় সেদেশের ধর্মীয়, রাজনৈতিক ও বর্ণবাদ বিরোধী সংগঠনগুলো নিন্দা জানিয়েছে
আল জাজিরা নেট এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফ্রান্সের মুসলিম সমিতির সভাপতি মোহাম্মদ মুসাভী এক বিবৃতিতে লিউন শহরর সেন্ট প্রিষ্ট এলকার একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই ঘটনার সাথে জাড়িত ব্যক্তিদের গ্রেফতার করে তাদেরকে শাস্তি দেয়ার জন্য ফ্রান্স সরকারের প্রতি আহবান জানিয়েছেন । জনাব মুসাভী বলেন, মসজিদে এই অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত অবমাননাকর এবং এই ঘটনা কিছুতেই মেনে নেয়া যায় না। এ অবস্থায় তিনি যেকোন মূল্যে এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করার জন্য ফ্রান্সের পুলিশের প্রতি আহবান জানান ।এদিকে, ফ্রান্সের লিউন জামে মসজিদের সভাপতি ইসলাম অবমাননাকর এই পদক্ষেপের নিন্দা জানানোর পাশাপাশি ফ্রান্সে ইসলাম বিরোধী প্রচারণা বৃদ্ধি পাওয়ায় এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন । এদিকে, ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক ও বর্ণবাদ বিরোধী সংগঠন লিউন শহরের মসজিদে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়েছে ।উল্লেখ্য গত শনিবার ভোরে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি লিউন শহরের সেন্ট প্রিষ্ট এলকার একটি মসজিদে অগ্নিসংযোগ করলে মসজিদটির ব্যাপক ক্ষতি হয় ।# 336054
captcha