বার্তাসংস্থা ‘রসাদ’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরাইলী সেনাদের অবরোধ অব্যাহত থাকায় শনিবার সৌদিআরবের শিয়া মুসলমানরা এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে । বিক্ষোভকারীরা গাজায় ইসরাইলী সেনাদের অব্যাহত অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে অবিলম্বে গাজা থেকে ইসরাইলী অবরোধ প্রত্যাহারের দাবী জানায়।তারা এসময় ইসরাইলের এই মানবতা বিরোধী বর্বর অপরাধযজ্ঞের প্রতি মার্কিনযুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থনের তীব্র সমালোচনা করেন । এই বিক্ষোভ মিছিলে লেবাননের হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নারুল্লাহর ছবি সংবলিত পোষ্টার বহন করতে দেখা যায়। এছাড়া বিক্ষোভকারীরা ইরাকে মার্কিন প্রেসিডেন্ট বুশের প্রতি জুতা নিক্ষেপকারী সাংবাদিক মুন্তাজের আল জায়দীর প্রতি সমর্থন ঘোষণা করে তারা একে মার্কিন প্রেসিডেন্টের প্রতি ইরাকী জনগণের ক্ষোভের বহি:র্প্রকাশ বলে বর্ণনা করেন । # 336054