বৃটেনের ইসলামী কেন্দ্রের তথ্য বিভাগের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, লন্ডনে মহররম মাসের প্রথম ১০ দিন ইমাম হোসাইন ( আ:) এর পবিত্র শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শোকানুষ্ঠানে মাতম, শোকগাথা ও বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে । আলোচনায় অংশ নিবেন আমেরিকার কলারাডো বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হুজ্জাতুল ইসলাম এড্রিস সামাভি হামিদ । আর আশুরার দিন সকাল ১০ টায় বৃটেনের ইসলামী কেন্দ্রে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে । # 336138