তথ্যকেন্দ্র ‘রয়টার্স আল আরাবিয়ে’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন শনিবার প্রকাশিত এক ইশতেহারে ঘোষণা করেছে, ইসলামের ধর্মীয় গ্রন্থ আল কোরআন বিরোধী ফিল্ম ফেতনা এর প্রদর্শণীর ফলে মুসলমাদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দানা বেধে উঠবে এবং এরফলে ইউরোপে বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ হুমকির মুখে পড়বে । হল্যান্ডের ফ্রিডম পার্টির কট্টরপন্থী নেতা গার্ড উইল্ডার্স এবং বৃটেনের রক্ষনশীল ইন্ডিপেন্ডেন্ট পার্টির নেতা নিজেল ফারাজ ইসলাম বিরোধী ফিল্ম ‘‘ফেতনা’’ এর প্রদর্শনীর জন্য আবেদন করলে ইউরোপীয় ইউনিয়ন তা প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে । ইউরোপীয় পার্লামেন্টও এর আগে এই ফিল্মটির প্রদর্শণীর বিরোধীতা করে। উল্লেখ্য চলতি বছরের ফেব্রুয়ারী মাসে হল্যান্ডের ফ্রিডম পার্টির কট্টরপন্থী নেতা গার্ড উইল্ডার্স পবিত্র কোরআন বিরোধী ফিল্ম ফেতনা ইন্টারন্যানেটের মাধ্যমে প্রচার করলে বিশ্বব্যাপী এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় । বিশ্বের মুসলমানদের পাশাপাশি বর্ণবাদ বিরোধী সংগঠনগুলোও এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় ।# 336868