দৈনিক ‘‘আরব নিউজ’’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসাংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী উন্নয়ন সংস্থার সভাপতি খালেদ আল আবুদি দৈনিক আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসলামী শরীয়তে সুদের ভিত্তিতে দীর্ঘ মেয়াদী ঋণদান কর্মসূচির কোন অনুমতি না থাকায় ইসলামী ব্যাংকগুলো এখন পযর্ন্ত বিশ্ব অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে মুক্ত । তিনি বর্তমান বিশ্ব অর্থনৈতিক সংকট সম্পর্কে বলেন, উচ্চ সুদের হারে বিশ্বের ব্যাংকগুলোর ঋনদান কর্মসূচির ফলেই বিশ্ব অর্থনৈতিক সংকটের একই সাথে ইসলামী ব্যাংক ব্যতীত অন্যান্য ব্যাংকগুলো মারাত্মক অর্থ সংকটের মুখোমুখি হয়েছে । জনাব আবুদি আরো বলেন, ইসলামী ব্যাংকগুলো ইসলামী আইন অনুসরনের ক্ষেত্রে দৃঢ়প্রতিজ্ঞ হওয়ায় এই ব্যাংকগুলো এখনও সফলতার সাথে পরিচালিত হচ্ছে । উল্লেখ্য জনাব খালেদ আল আবুদি ১৯৮২ সালে সৌদি আরবের অর্থমন্ত্রনালয়ের দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০৭ সালে তিনি ইসলামী উন্নয়ন সংস্থার সভাপতি নির্বাচিত হন । # 336733