সৌদি দৈনিক আল রিয়াদের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়ে আগামী ১ জানুয়ারী সাইপ্রাসের রাজধানী নিকোশিয়ায় ইসলামী দেশগুলোর সংসদীয় ইউনিয়ন ও ইউরোপীয় পার্লামেন্টের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে । ইসলামী দেশগুলোর সংসদিয় ইউনিয়নের সহ সভাপতি হুসাইন মোহাম্মদ ইব্রাহীম এক সাংবাদিক সম্মেলনে বলেন, ইসলামী দেশগুলোর সংসদীয় ইউনিয়ন ও ইউরোপীয় পার্লামেন্টের মধ্যকার বৈঠকে ইসরাইলী সেনাকর্তৃক গাজা উপত্যকা অবরোধের অবসানের উপায় নিয়ে আলোচনা করা হবে । জনাব ইব্রাহীম বলেন, দখলদার ইসরাইলী সেনারা গাজা অবরোধের মাধ্যমে ফিলিস্তিনী জগণকে তাদের মাতৃভূমি রক্ষার সংগ্রাম থেকে পিছু হটাতে পারবে না । তিনি আরো বলেন, গাজায় ইসরাইলী অবরোধ যত দির্ঘায়িত হোক না কেন অবশেষ দখলদার সেনাদেরকেই ফিলিস্তিনীদের হাতে পরাজয় বরণ করতে হবে। # 336914