IQNA

ফিলিস্তিনের প্রধান বিচারপতি গাজা পরিস্থিতি নিয়ে জরুরী বৈঠকের আহবান জানিয়েছেন

13:25 - December 25, 2008
সংবাদ: 1722655
ফিলিস্তিনের প্রধান বিচারপতি তাইসির আত তামিমি ফিলিস্তিন সংকট বিশেষকরে আল কুদস ও গাজা সংকট খতিয়ে দেখতে জরুরী বৈঠকে বসার জন্য ইসলামী সম্মেলন সংস্থার সদস্যদেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন ।
তথ্যকেন্দ্র ‘মাঅ’এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের প্রধান বিচারপতি তাইসির আত তামিমি বুধবার বায়তুল মোকাদ্দাসে এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের গাজা সংকট নিরসনের লক্ষ্যে জরুরী বৈঠকে বসার জন্য আরব ও ইসলামী দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন ।তিনি মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসাকে রক্ষা করা মুসলিম বিশ্বের দায়িত্ব একথা উল্লেখ করে এই পবিত্র মসজিদকে ধ্বংস করার ইসরাইলী ষড়যন্ত্র মোকাবেলায় ‍মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন । জনাব তামিমি আরো বলেন, দখলদার ইসরাইলী সেনারা যখন গাজা অবরোধ করে সেখানে বিপর্যয় সৃষ্টি করছে তখন উগ্র ইহুদীরা কুদস শরীফকে ইহুদিকরনের মাধ্যমে ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ এই স্থানকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। এ অবস্থায় তিনি ইসলামের এই পূণ্যভূমিকে রক্ষা করার জন্য আরব ও ইসলামী দেশগুলোকে দৃঢ় অবস্থান গ্রহণ করার আহবান জানান ।# 337903
captcha