IQNA

ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ ভিত্তিহীন : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন

14:35 - December 25, 2008
সংবাদ: 1722673
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের মুখপাত্র ‘রবার্ট কুল বিল’ গুরুত্বারোপ করে বলেছেন ইসলাম ধর্মের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ ভিত্তিহীন এবং সন্ত্রাসবাদের সাথে ইসলামের বা মুসলমাদের কোন সম্পর্ক নেই ।
তথ্য সংস্থা রয়টার্স আল আরাবিয়ে এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের মুখপাত্র ‘রবার্ট কুল বিল’ মঙ্গলবার সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, সামাজিক ও জাতিগত মতপার্থক্য যেমন মানুষের মাঝে হিংসা বা বিদ্বেষের কারণ হতে পারে না তেমনি তা বিভিন্ন ধর্মের অনুসারীদের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্যও হুমকি হতে পারে না ।তিনি গুরুত্বারোপ করে বলেন, জাতি, ধর্ম ও বর্ণের উর্ধ্বে প্রতিটি মানুষেরই মানবিক অধিকার রয়েছে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী মানুষের মানবাধিকার হরণের কোন অধিকার কারো নেই । এ অবস্থায় তিনি মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিশ্বের দেশগুলোকে অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি বিশ্বে বর্ণবাদ ও সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহবান জানান । একইসাথে তিনি দারিদ্র বিমোচন, নারী অধিকার ও মানবিক মূল্যবোধকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ইসলামী সম্মেলন সংস্থার প্রশংসা করেন। # 337872
captcha