সৌদি দৈনিক আল রিয়াদের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী দেশগুলো থেকে দরিদ্রতা দূর করার লক্ষ্যে গৃহীত পরিকল্পনা সম্পর্কে ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রধান বলেন, ইসলামী দেশগুলো থেকে আগামী ১৪৩০ সালের মধ্যে দারিদ্র বিমোচন পরকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী উন্নয়ন ব্যাংক দুইশ কোটি ডলার বরাদ্দ করেছে। এদিকে ইসলামী উন্নয়ন তহবিল ইসলামী বিশ্বের দারিদ্র বিমোচন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী উন্নয়ন ব্যাংকের সদস্যদেশগুলোকে ৩৫৭ মিলিয়ন ডলার ঋণ দেয়ার কথা ঘোষণা করেছে। এছাড়া এই বৈঠকে ইসলামী উন্নয়ন ব্যাংকের ওয়াকফ বিষয়ক তহবিল এই প্রতিষ্ঠানের সদস্য নয় এমন দেশ যেমন ফিলিপাইন, শ্রীলংকা, নেপাল ও বার্মার মতো দেশের ইসলামী সংগঠনগুলোকেও ঋণ সহায়তা দেয়ার কথা ঘোষণা করেছে ।# 338817