তথ্যকেন্দ্র ‘‘ইরাকের আওয়াজ’’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানেয়েছে, আরব ও ইসলামীদেশগুলোর বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, লেখক ও চিন্তাবিদগণের অংশগ্রহণের মধ্যদিয়ে বৃটেনের রাজধানী লন্ডনে শনিবার থেকে ‘‘ ইসলামী ঐক্য প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনগুলোর ভূমিকা ’’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে । তিন দিন ব্যাপী এই সম্মেলনে অংশগ্রহণকারীগণ ‘‘ ইসলামী ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার উপায় ’’, ‘‘ ইসলামী ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও ইসলামী বিশ্বের বর্তমান বাস্তবতা ’’ , ‘‘ ইসলামী বিশ্বে রাজনৈতিক ও ধর্মীয় জাগরণ ও আন্দোলনের উৎস ’’ এবং ‘‘ ঐক্য প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনগুলোর ভূমিকা ’’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন ।এছাড়া এই সম্মেলনের তৃতীয় দিনে খ্রিষ্টান ও মুসলিম আলেম ও চিন্তাবিদগণের উপস্থিতির মধ্যদিয়ে ইসলাম ও খ্রিষ্টান ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে ।বৈঠকে বিশ্বায়নের যুগে মানব সমাজের উন্নয়নের ক্ষেত্রে চ্যালেঞ্জসমূহ পর্যালোচনা করা হবে ।# 338867