IQNA

দোহার আন্তর্জাতিক বই মেলায় ‘‘ইসলাম পরিচিতি’’ শীর্ষক অনুষ্ঠান

20:52 - December 29, 2008
সংবাদ: 1724612
কাতারের রাজধানী দোহার ১৯ তম আন্তর্জাতিক বই মেলায় ইসলাম পরিচিতি মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
দৈনিক Peninsula এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ইসলাম অনলাইনের কর্তৃপক্ষ কাতারের রাজধানী দোহায় গত বুধবার থেকে ‍শুরু হওয়া ১৯ তম আন্তর্জাতিক বই মেলায় ইসলাম পরিচিতি শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে । দোহার ১৯ তম আন্তর্জাতিক বই মেলা শুরু হওয়ার একই সময় থেকে প্রতিদিন ইসলাম সম্পর্কে প্রশ্নোত্তর ভিত্তিক এই অনুষ্ঠান পরিচালিত হয়ে আসছে । মেলায় আগত ব্যক্তিদের কাছে ইসলাম সম্পর্কে নির্ভুল তথ্য উপস্থাপন করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এই ঐশী ধর্মের আলোকে বিশ্ব শান্তি, মানবাধিকার, সংখ্যালঘুদের অধিকার ও ধর্মীয় স্বাধীনতা সম্পর্কিত বিষয় বিশেষভাবে প্রাধান্য পায় । # 338781
captcha