IQNA

বৃটেনে ইসলামী সংগঠনগুলোর ব্যাংক হিসাব জব্দ করার পদক্ষেপের নিন্দা

20:58 - December 29, 2008
সংবাদ: 1724613
বৃটেনের ইসলামী পরিষদ সেদেশের সেবামূলক ইসলামী সংগঠনগুলোর ব্যাংক হিসাব জব্দ করার পদক্ষেপের নিন্দা জানিয়েছে।
তথ্যসংস্থা আল জাজিরা এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বৃটেনের ইসলামী পরিষদের উপ মহাসচিব দাউদ আব্দুল্লাহ এক বিবৃতিতে ঘোষণা করেছেন, বৃটেনের ব্যাংকগুলো সেদেশের ইসলামী সংগঠনগুলোর ব্যাংক হিসাব জব্দ করার ব্যাপারে এখন পযর্ন্ত যুক্তসঙ্গত কোন কারণ উপস্থাপন করে নি । উল্লেখ্য বৃটেনের এই ইসলামী সংগঠনগুলো দেশটির হাজার হাজার মুসলমানের সেবায় নিয়োজিত থাকলেও এই সংগঠগুলোর ব্যাংক হিসাব জব্দ হওয়ার ফলে তাদের এই সেবামূলক কার্যক্রম স্থবির হয়ে পড়বে । # 338414
captcha