IQNA

ইসরাইলের বিমান হামলায় গাজার ইসলামী বিশ্ববিদ্যালয় ধ্বংস

13:58 - December 30, 2008
সংবাদ: 1725045
তৃতীয় দিনের মতো ইসরাইলী সেনাদের ভয়াবহ বিমান হামলায় সমবার সকালে গাজার ইসলামী বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছে ।
স্যাটেলাইট টিভি চ্যানেল আল জাজিরার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসরাইলের ৫ টি এফ ১৮ জঙ্গিবিমান সোমবার সকালে দক্ষিণ গাজায় বোমা হামলা চালালে এতে গাজা ইসলামী বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় । এই ঘটনার পরপরই গাজার বেশকিছু এ্যাম্বুলেন্স ও ত্রানকর্মীরা ঘটনাস্থলে পৌছেন ।তবে ইসরাইলী সেনাদের এই বিমান হামলায় কতজন হতাহত হয়েছে তার প্রকৃত বিবরণ এখনও জানা যায় নি। # 340003
captcha