সৌদিআরবের সরকারী বার্তাসংস্থা ( SPA ) এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল ফয়সাল এক বিবৃতিতে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী সেনাদের অব্যাহত হামলার নিন্দা জানিয়ে দখলদার সেনাদের এই নৃশংস গণহত্যা অভিযান বন্ধে পদক্ষেপ নিতে আরবদেশগুলোকে জরুরী বৈঠকে বসার আহবান জানিয়েছেন ।এছাড়া সৌদি আরব গাজায় ইসরাইলের এই ভয়াবহ হামলা বন্ধ করার উপায় নিয়ে বিদেশী কর্মকর্তাদের সাথে আলোচনা শুরু করেছ । এরই অংশ হিসেবে সৌদি বাদশা আব্দুল্লাহ এরইমধ্যে গাজা পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনা করেছেন বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল ফয়সাল জনিয়েছেন ।# 340223